News71.com
 Bangladesh
 18 May 18, 11:53 AM
 190           
 0
 18 May 18, 11:53 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় দমকা হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজও দেশের বিভিন্ন যায়গায় দমকা হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্কঃ ঢাকাসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়া ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারীপুর ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন