News71.com
 Bangladesh
 19 May 18, 11:14 AM
 170           
 0
 19 May 18, 11:14 AM

আজও সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা।।কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

আজও সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা।।কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্কঃ আগামী চব্বিশ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী বয়ে যেতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর একথা জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন