News71.com
 Bangladesh
 19 May 18, 05:35 AM
 149           
 0
 19 May 18, 05:35 AM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাসচাপায় চাপায় সিএনজি অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার নসর মিয়া (১৭),আরমান (১৭) ও সাইদুল (১৮)। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, সাহরি খেয়ে সকালে গ্যাস নেয়ার জন্য সিএনজি অটোরিকশা চালক সাইদুল তার দুই বন্ধু আরমান ও নসরকে নিয়ে বিশ্বরোড পাম্পে যান। গ্যাস নিয়ে ফেরার পথে মালিহাতা বাজারের সামনে একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঠিক কোন গাড়ি চাপা দিয়েছে সেটি জানা যায়নি। এ ঘটনা অটোরিকশা আরোহী নসর ঘটনাস্থলেই মারা যান। আহত বাকি দুজনকে অাশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরমান ও সাইদুলের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন