News71.com
 Bangladesh
 20 May 18, 12:30 PM
 339           
 0
 20 May 18, 12:30 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ায় দৃষ্টিনন্দন ইউলুপ নির্মাণ করা হবে।।পরিকল্পনা মন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ায় দৃষ্টিনন্দন ইউলুপ নির্মাণ করা হবে।।পরিকল্পনা মন্ত্রী

 নিউজ ডেস্কঃ কুমিল্লার মানুষের দুর্ভোগ লাঘবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে একটি দৃষ্টিনন্দন ইউলুপ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। আজ শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে গণসংযোগ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন,পদুয়ার বাজার বিশ্বরোড যে ইউলুপটি নির্মাণ করা হবে উন্নত বিশ্বের আদলে,তাদের M1,M2 হাইওয়েগুলোতে যে ধরনের ইউলুপ থাকে এটি হবে সেই ধরনের আধুনিক ইউলুপ। এই প্রকল্পটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে হাতে নেওয়া হবে এবং দ্রুত বাস্তবায়ন করা হবে। পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুপটি নির্মাণ করা হলে এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে এবং পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ কবির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন