News71.com
 Bangladesh
 20 May 18, 12:30 PM
 168           
 0
 20 May 18, 12:30 PM

দলবাজির জন্য সরকারি কর্মকর্তারাও দায়ী।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

দলবাজির জন্য সরকারি কর্মকর্তারাও দায়ী।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্কঃ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনীতিবিদদের অবশ্যই দলবাজি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার (১৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় সরকারি চাকরিজীবীদের রাজনীতির প্রভাব থেকে নিজেদের বিরত রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে রাজনীতিবিদদের অবশ্যই দলবাজি থেকে বেড়িয়ে আসতে হবে। কিন্তু প্রশাসনের সরকারি যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের অবশ্যই আইনের অধীনে থেকে আইন অনুযায়ী কাজ প্রয়োগ করতে হবে। কোন উপর-নীচের চাপের কাছে মাথা নত করলে চলবে না। তবেই সুশাসন সম্ভব। সুতরাং দলবাজির জন্য রাজনীতিবিদরা দায়ী কিন্তু দলবাজির জন্য সরকারি কর্মকর্তারাও দায়ী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন