
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালিগঞ্জে র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ছবদুল মন্ডল (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল রবিবার রাত দেড়টার দিকে কালিগঞ্জ-নলডাঙ্গা সড়কের সড়কের নরেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাঞবের তিন র্যাকব সদস্য আহত হয়েছেন। তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ র্যা ব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ জানান,র্যা বের একটি দল কালিগঞ্জ-নলডাঙ্গা সড়কের নরেন্দ্রপুর এলাকায় চেকপোস্ট বসায়। ওই সড়ক দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় থামার জন্য সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে র্যা বকে লক্ষ্য করে গুলিও ছুঁড়ে। র্যা বও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ছবদুল মন্ডল নামে এক মাদক ব্যক্তির মৃত্যু হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একশ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, ২ রাউন্ডসহ নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইলে র্যাতপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। মৃত সেই মাদক বিক্রেতার নাম আবুল কালাম আজাদ। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে র্যা।ব-১২ এর এক মাদক বিরোধী অভিযানকালে এ ঘটনা ঘটে। র্যা বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,ঘাটাইল এলাকায় মাদক বিরোধী অভিযানকালে মাদক বিক্রেতারা র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র্যাাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে মাদক বিক্রেতা আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন,পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন,তিন রাউন্ড গুলি, ১৫শ পিস ইয়াবা এবং একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চিহ্নিত মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত সেই মাদক বিক্রেতার নাম জনাব আলী (৩২)। নিহত জনাব আলী উথলী গ্রামের আমতলা পাড়ার জামাত আলীর ছেলে। বন্দুকযুদ্ধের সময় জীবননগর থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার উথলী গ্রামের সন্যাসীতলা মাঠের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শর্টগান,দু’টি কার্তুজ, ৩টি রামদা এবং ১ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। জীবননগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন হোসেন,কনস্টেবল ওয়ালিদ রহমান এবং কনেস্টবল জুয়েল হোসেন আহত হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ রহমান জানান,বন্দুকযুদ্ধে নিহত জনাব আলীর বিরুদ্ধে জীবননগরসহ বিভিন্ন থানায় অন্তত ১১টি মাদক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পুলিশ একটি শর্টগান, দু’টি কার্তুজ, ৩টি রামদা এবং ১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে।
রাজশাহীর বেলপুকুর থানাধীন ছোট জামিরা এলাকায় র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক বিক্রেতা লিয়াকত নিহত হয়েছেন। গতকাল রবিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল,এক রাউন্ড তাজা গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যা ব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।