News71.com
 Bangladesh
 21 May 18, 03:45 AM
 150           
 0
 21 May 18, 03:45 AM

উন্নয়নকে উপলব্ধি করেই খুলনার জনগণ নৌকাকে বিজয়ী করেছে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উন্নয়নকে উপলব্ধি করেই খুলনার জনগণ নৌকাকে বিজয়ী করেছে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা


নিউজ ডেস্কঃ সরকার খুলনাসহ সারা দেশে যে উন্নয়ন করেছে তা উপলব্ধি করেই খুলনা মহানগরীর মানুষ নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক ও দলীয় নেতারা।


প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দলীয় মেয়র না থাকলেও সিটি কর্পোরেশনগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তার সরকার। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ চেষ্টা করছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে জিয়াউর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন