News71.com
 Bangladesh
 21 May 18, 03:47 AM
 132           
 0
 21 May 18, 03:47 AM

বিএনপি নির্বাচনে না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে।।ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে।।ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ নির্বাচনে বিএনপি না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী যুবলীগের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সেতুমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন,নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকবে না। সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী নির্বাচন হবে। তিনি আরও বলেন,বিএনপি স্বাধীন নির্বাচন কমিশন চায় না। তারা না জিতলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করবে,এটাই স্বাভাবিক। মন্ত্রী বলেন,৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বীতার ফাঁদ তারাই তৈরি করেছে। আশার বিষয় হচ্ছে এবার আর সেই ফাঁদে কেউ পড়ছে না। বিএনপি একটি বড় দল অংশ নিলে পূর্ণাঙ্গতা পাবে। এবার নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে না। সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ যুবলীগের নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন