News71.com
 Bangladesh
 21 May 18, 01:45 PM
 138           
 0
 21 May 18, 01:45 PM

মেবাইল ফোন কিনতে ৭৫ হাজার টাকা পাবেন মন্ত্রী-সচিবরা।।

মেবাইল ফোন কিনতে ৭৫ হাজার টাকা পাবেন মন্ত্রী-সচিবরা।।


নিউজ ডেস্কঃ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং ভারপ্রাপ্ত সচিবরা মোবাইল ফোন কেনার জন্য পাবেন ৭৫ হাজার টাকা। আজ মন্ত্রিসভায় সরকারি টেলিফোন, সেলুলার,ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮-এর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। ২০১৮-এর নীতিমালার আওতায় অ্যান্ড্রোয়েড ফোন কিনতে মন্ত্রী,প্রতি মন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা এই টাকা পাবেন। ২০১৮-এর নীতিমালায় সুপ্রিম কোর্টের বিচারকদের টেলিফোনকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। আগে বিচারকদের ফোন নীতিমালার আওতায় ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন