News71.com
 Bangladesh
 22 May 18, 10:06 AM
 102           
 0
 22 May 18, 10:06 AM

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিয়োগে লিখিত পরীক্ষা ২৫ মে

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিয়োগে লিখিত পরীক্ষা ২৫ মে


নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ২৫ মে শুক্রবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার ছয়টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জানানো হয়েছে। কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহার জানান, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। পরীক্ষা হলে কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন