News71.com
 Bangladesh
 22 May 18, 04:20 PM
 125           
 0
 22 May 18, 04:20 PM

বঙ্গবন্ধুর মতোই হৃদয় দিয়ে দেশকে ভালবাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।। পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর মতোই হৃদয় দিয়ে দেশকে ভালবাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।। পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্কঃ মানুষের আশা-আকাঙ্খানুযায়ী বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই হৃদয় দিয়ে দেশ ও দেশের মানুষকে ভালবাসেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুল-পীরেরহাট পর্যন্ত নবনির্মিত পাঁকা রাস্তার ফলক উন্মোচন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

এছাড়াও সকাল ১০টায় কামারের মোড় হতে পাইকপাড়া পিয়ারের মোড় পর্যন্ত পাকা রাস্তা,বড় হাশিমপুর হতে লুনার চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তায় হেরিং বন্ড এবং দরিশা পাড়া কুমারখালী ডারায় ত্রানের ব্রীজ,সাড়ে ১১টায় নয়া যশাই মোড় হতে মুসা চৌধুরীর মোড় পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন,বিকেল ৩টায় বিভিন্ন গ্রামের ৫শতাধিক বাড়িতে পল্লী বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে মহাসচিব নির্বাচিত হওয়ায় বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এরপর মন্ত্রী উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন