
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ফটিক ওরফে গাফফার (৩৭) ও লিটন শেখ (৪০) নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফটিক কুমারখালী উপজলার এলেঙ্গীপাড়ার মৃত ওসমান গণির ছেলে ও লিটন শেখ উপজেলার নওদাপাড়া এলাকার মৃত গোলবার শেখের ছেলে। গত্কাল মঙ্গলবার রাত ১টার দিকে কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় ও ভেড়ামারা উপজেলার হাওয়াখালী ইটভাটা মাঠে এই পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান,মাদক বাহিনী পাড়ার গড়াই নদীর পাড় সংলগ্ন ব্রিজের নিচে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য কর গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ফটিক ওরফে গাফফার গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন,পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুরঃ জামালপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার ভোরে শহরতলীর ছনকান্দা মাদ্রাসা বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একদল মাদক ব্যবসায়ী মাদক ক্রয়- বিক্রয় করছে এমন খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ অভিযানে যায়। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে জামালপুর থানার ওসি নাসিমুলসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১ হাজার পিস ইয়াবা,একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কুমিল্লাঃ কুমিল্লার সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সেই মাদক ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা (৪০)। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে কুমিল্লা সদরের গোমতি নদীর পাড় সংলগ্ন সামারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা সদরের জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মাদকের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে নুরুল গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন,পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ফেনীঃ ফেনীতে র্যাকপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সেই মাদক ব্যবসায়ীর নাম মো. ফারুক (৩৫)। ফারুক চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে ফেনী শহরতলীর কালিপাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি প্ররাইভেট কারসহ ২২ হাজার ইয়াবা ট্যাবলেট,একটি ওয়ানশ্যুটার গান,৫ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করে র্যা ব। র্যা ব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদপুল এলাকায় টহল বসায়। এসময় মাদক ব্যবসায়ী ফারুক কালিপাল দিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে ফারুকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।