News71.com
 Bangladesh
 23 May 18, 05:46 AM
 123           
 0
 23 May 18, 05:46 AM

ভারত থেকে ৪ রুপিতে আমদানি করা পেঁয়াজ দেশের বাজারে ৩০-৩৫ টাকা।।

ভারত থেকে ৪ রুপিতে আমদানি করা পেঁয়াজ দেশের বাজারে ৩০-৩৫ টাকা।।


নিউজ ডেস্কঃ ভারতের সবচেয়ে বড় পাইকারি বাজার লাসাগাঁওয়ে পেঁয়াজের দামে ব্যাপক ধস নেমেছে। গত দুই দিনে সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি চার টাকায়! ব্যাপক লোকসানে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে সেখানে কৃষকের কান্না ঝরছে। অথচ সেই আমদানি হওয়া পেঁয়াজ বাংলাদেশের বাজারে পৌঁছতেই বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়! আর খুচরা বাজারে ভোক্তাকে কিনতে হচ্ছে ৩০-৩৫ টাকায়। চড়াদামে কিনতে গিয়ে দেশের ভোক্তাদেরও চোখে কান্না ঝরছে। গ্রীষ্মকালীন মৌসুমে পেঁয়াজের ব্যাপক উৎপাদন,সরবরাহের পাশাপাশি রমজানে চাহিদা কমে যাওয়ায় দামে এই ধস নেমেছে।

জানতে চাইলে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম নিউজ ৭১ কে বলেন,রমজান শুরুর কয়েক দিন আগে পেঁয়াজের দাম কিছুটা চড়া ছিল। তখন হিলি স্থলবন্দরে ট্রাক সেলে কেজি ২২ টাকায় বিক্রি হয়েছিল, দাম কমতে কমতে গতকাল সেই পেঁয়াজ কেজি ১২ থেকে ১৬ টাকায় বিক্রি হয়েছে। ভারতে পেঁয়াজের দামে ধস নামার কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন,এখনো সেই দামে পেঁয়াজ দেশে আসেনি। সেই দামে আসতে আরো কয়েক দিন সময় লাগবে। তখন দাম হয়তো আরো কমবে। ব্যবসায়ীরা জানায়, হিলি, ভোমরা,সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রাকে করে পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জ পৌঁছে। ফলে স্থলবন্দরে দামের ওপর নির্ভর করেই চট্টগ্রাম কিংবা ঢাকার বাজারে পেঁয়াজের দাম। স্থলবন্দরে বিক্রি হওয়া পেঁয়াজ গতকাল মঙ্গলবার খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১৪ থেকে সর্বোচ্চ ১৮ টাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন