News71.com
 Bangladesh
 23 May 18, 09:15 AM
 138           
 0
 23 May 18, 09:15 AM

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ ৫৭ জলদস্যুর আত্মসমর্পণ।।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ ৫৭ জলদস্যুর আত্মসমর্পণ।।

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আজ বুধবার দুপুরে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে সুন্দরবনের তিন জলদস্যু বাহিনীর ৫৭ সদস্য। খুলনার লবণচরায় র্যা ব-৬ এর সদর দপ্তরে নিজেদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা। জানা যায়,খুলনা অঞ্চলের তিন দস্যু বাহিনী সুন্দরবনের শ্যামনগর,মংলা,আন্দার মানিক, হারবাড়িয়া, কলাগাজি এলাকায় দীর্ঘদিন ধরে জেলে অপহরণ ও মুক্তিপণ আদায় করতো। বনের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ রীতিমতো তাদের কাছে জিম্মি হয়ে পড়েছিল। তাদেরকে মাসোহারা দিয়ে জেলে-মৌয়ালদের বনে প্রবেশ করতে হতো। এমনকি বনরক্ষীরাও তাদের কাছে নিরাপদ দূরত্বে থাকতো। তবে সাম্প্রতিক র্যা বের বেশ কয়েকটি সফল অভিযানে পর দস্যুদের দৌরাত্ম্য কমতে থাকে। একই সঙ্গে সরকারের সাধারণ ক্ষমার আওতায় এসব দস্যুরা আত্মসমর্পণের পথ খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে দস্যুদের যোগাযোগ হয়। তাদের মধ্যস্থতায় র্যা ব কর্মকর্তাদের সঙ্গে দস্যুদের মুঠোফোনে কয়েক দফা আলাপ হয়। দুপক্ষের আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় তিন দস্যু বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন