News71.com
 Bangladesh
 23 May 18, 05:08 PM
 143           
 0
 23 May 18, 05:08 PM

সিজিডিএফ কার্যালয়ের অডিটর ও জুনিয়র অডিটর পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ।।

সিজিডিএফ কার্যালয়ের অডিটর ও জুনিয়র অডিটর পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ।।


নিউজ ডেস্কঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের অডিটর ও জুনিয়র অডিটর হিসেবে ৯৬ জন নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিকেলে সিজিডিএফ কার্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে অডিটর হিসেবে ৬৭ জন ও জুনিয়র অডিটর (এলডিএ-কাম-টাইপিস্ট) হিসেবে ২৯ জন নিয়োগ পেয়েছেন। এ ব্যাপারে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) জুবায়ের আহমেদ খান বলেন,স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। আমরা লিখিত পরীক্ষা নিয়েছি আইবিএর মাধ্যমে। রেজাল্ট আসার পরে সবসময় তালা দিয়ে রেখেছি। কমিটির কোনো লোক একা কখনো দেখতে পারেনি। ভাইভার বোর্ডের কাউকেই লিখিত পরীক্ষার নম্বর দেখানো হয়নি। ভাইভার পরে রিটেনের নম্বর যোগ করে যাদেরটা বেশি হয়েছে তাদেরকেই নিয়োগ দেয়া হয়েছে।

জানা যায়, নিয়োগ পরীক্ষায় অডিটর পদের জন্য প্রায় ৪০ হাজার এবং জুনিয়র অডিটর পদের জন্য ১০ হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন। এদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন অডিটর পদে ৭০২ এবং জুনিয়র অডিটর পদে ৪১০ জন। নিয়োগপ্রাপ্ত অডিটরেরা জাতীয় বেতন স্কেল,২০১৫ অনুযায়ী বেতন এবং সময়ে সময়ে জারিকৃত সরকারি আদেশ/নিয়মাবলী অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগাযোগের ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হচ্ছে। আগামী ০৫ জুনের মধ্যে নিয়োগপত্র না পেলে প্রবেশপত্রের মূলকপিসহ এ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন