News71.com
 Bangladesh
 23 May 18, 05:09 PM
 160           
 0
 23 May 18, 05:09 PM

মাদক সম্রাট সংসদেই আছে, তাদের ফাঁসি দেন।। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ

মাদক সম্রাট সংসদেই আছে, তাদের ফাঁসি দেন।। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ


নিউজ ডেস্কঃ মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে হত্যার কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাটতো সংসদেই আছে। তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলান। আজ কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনিস্টিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির উদ্যগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন বিরোধীদলের নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ,কো-চেয়ারম্যান জিএম কাদের,মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ,সৈয়দ আবু হোসেন বাবলা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল আলম রুবেল।

এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এর নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। মাদক নিমূর্লে আগামী সংসদ অধিবেশনই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে আইন করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। ঢাকা শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন,যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ ঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছ দেশ। এ থেকে পরিত্রাণ পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজট মুক্ত করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন