News71.com
 Bangladesh
 24 May 18, 01:20 PM
 157           
 0
 24 May 18, 01:20 PM

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু।।

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর জেলার বিভিন্নস্থানে আলাদা ঘটনায় শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে বজ্রপাতে মাছ শিকারী জেলে,সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র,বিদ্যুৎস্পৃষ্টে যুবক ও বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে। জানা গেছে, রামগতি উপজেলার চরগাজীতে মাছ শিকার করতে গিয়ে সকালে বজ্রপাতে জেলে রিয়াজ উদ্দিনের মৃত্যু হয়। দুপুরে একই উপজেলার বড়খেরী এলাকায় রাস্তাপারাপারের সময় আটোরিকশার নিচে চাপা পড়ে মাদরাসা ছাত্র আবির হোসেন (১০) মারা যায়। একই সময় ওই গ্রাম থেকে সিরাজ উদ্দিনের (৬৫) গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত জেলে রিয়াজ উদ্দিন চরগাজী গ্রামের শাহ আলমের ছেলে,শিশু আবির বড়খেলী ইউনিয়নের মঞ্জুর হোসেনের ছেলে। বৃদ্ধ উত্তর বড়খেরী গ্রামের মৃত মুকবুল আহমেদের ছেলে। এদিকে সকালে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে মোটর চালাতে গিয়ে দুলাল হোসেন (৩০) বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়। দুলাল ওই গ্রামের রুহুল আমিন আমিনের ছেলে। লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. লোকমান হোসেন ও রামগতি ওসি আরিছুল হক পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন