News71.com
 Bangladesh
 24 May 18, 02:40 PM
 146           
 0
 24 May 18, 02:40 PM

বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে পন্য খালাস না করলে নিলামের সুপারিশ।।

বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে পন্য খালাস না করলে নিলামের সুপারিশ।।


নিউজ ডেস্কঃ বিদেশ থেকে আনা মালামাল বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করলে তা নিলামে বিক্রি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে নিলাম প্রক্রিয়ার সময় কমিয়ে আনার সুপারিশ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে আজ অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহ্জাহান কামাল,অধ্যাপক মো. আলী আশরাফ,তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী,মো. আফতাব উদ্দীন সরকার,রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়,কমিটি অবৈধ দখলদারদের কাছ থেকে ঈশ্বরদী বিমান বন্দরের রানওয়ের লীজকৃত জমি উদ্ধারের সুপারিশ করে। একইসঙ্গে রানওয়ে সম্প্রসারণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণের সুপারিশ করে। এছাড়া সৈয়দপুর বিমান বন্দরের যাত্রীদের সুযোগ-সুবিধার মান বৃদ্ধি করার সুপারিশ করা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক,বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান,সিভিল এভিয়েশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন