News71.com
 Bangladesh
 24 May 18, 02:40 PM
 157           
 0
 24 May 18, 02:40 PM

শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে হাঁটছে।।তথ্যমন্ত্রী

শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে হাঁটছে।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,অতীতের সামরিক-সাম্প্রদায়িক সরকারগুলো দেশকে অন্ধকারের অতলে ঠেলে দিয়েছিল,সংস্কৃতি ও নৈতিকতা মার খেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আবারো গণতন্ত্র ও বিস্ময়কর উন্নয়নের পথে হাঁটছে,সংস্কৃতি ও নৈতিকতার ঘাটতি পূরণ করছে। আর চলচ্চিত্র হচ্ছে সেই ঘাটতি পূরণের অন্যতম অনন্য হাতিয়ার। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তুতিসভায় আয়োজক পরিষদের প্রধান উপদেষ্টার বক্তৃতায় এসব কথা বলেন। আয়োজক পরিষদের বিশেষ উপদেষ্টা তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে সভাটি পরিচালনা করেন তথ্যসচিব আবদুল মালেক।

এবারের পুরস্কারটি এমন সময় দেয়া হচ্ছে যখন বাংলাদেশ উন্নয়নশীলদের কাতারে পা রেখেছে এবং বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে দেশের মহাকাশ যুগ শুরু হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন,এবারের অনুষ্ঠান হবে অনন্য। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন,ব্যতিক্রমী,আধুনিক,রুচিসসম্মত ও মানসম্পন্ন আয়োজনই আমরা প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। তথ্যসচিব বলেন,সকল উপ-কমিটি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কাজটি সুন্দরভাবে সম্পন্ন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন