News71.com
 Bangladesh
 24 May 18, 06:53 PM
 216           
 0
 24 May 18, 06:53 PM

বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।।স্পিকার

বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।।স্পিকার

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন,যা টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ অর্জনের পথকে সুগম করেছে। ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি’র (ডব্লিউএফডি) এশিয়া ও লাতিন আমেরিকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড এ ট্রিবলি আজ তার সাথে সংসদ ভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম ও উন্নয়ন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছি।

তিনি বলেন,সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সকল সূচকে বাংলাদেশ এখন শক্ত ভীতের উপর অবস্থান করছে। অসমতা দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনি ও নারীর ক্ষমতায়নে অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ থাকছে। সংসদ সদস্যদের সক্ষমতা বাড়াতে ডব্লিউএফডি'র সহযোগিতার আগ্রহে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন,সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। ডব্লিউএফডি সংসদীয় চর্চা উন্নয়নের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে যা প্রশংসনীয়। এ সময় তিনি সংসদীয় গবেষণা,নারী সংসদ সদস্যদের উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তন বিষয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন