News71.com
 Bangladesh
 25 May 18, 05:37 AM
 255           
 0
 25 May 18, 05:37 AM

মেমোরিয়াল ডে হওয়ায় আগামী রবিবার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।।

মেমোরিয়াল ডে হওয়ায় আগামী রবিবার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।।

 


নিউজ ডেস্কঃ ঢাকার আমেরিকান দূতাবাস,কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার আগামী রবিবার ‘মেমোরিয়াল ডে’ উপলক্ষে বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,মেমোরিয়াল ডে’ যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন। তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে। এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে দূতাবাসের কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন