News71.com
 Bangladesh
 25 May 18, 05:39 AM
 200           
 0
 25 May 18, 05:39 AM

মাদক নির্মুলে কাজ না করায় বেনাপোল পোর্ট থানার ওসি তদন্তকে প্রত্যাহার।।

মাদক নির্মুলে কাজ না করায় বেনাপোল পোর্ট থানার ওসি তদন্তকে প্রত্যাহার।।

 

নিউজ ডেস্কঃ মাদকবিরোধী অভিযানে সফলতা না থাকায় বেনাপোল পোর্টথানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিনকে বেনাপোল পোর্ট থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওসি প্রত্যাহারের খবর পোর্ট থানায় এসেছে বলে থানা সূত্রে জানা গেছে। বর্তমান সরকার দেশব্যাপী যখন মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে তখন বেনাপোল পোর্ট থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে কোন মাদক ব্যবসায়িকে আটক করতে পারেনি। এমনকি মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের সখ্যতা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ কারণে ওসি তদন্ত ফিরোজ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। যশোর জেলা পুলিশের এডিশনাল এস পি মো. জালাল আহম্মেদ জানান,চলমান মাদক বিরোধী অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের কোন সফলতা না থাকায় বরং অনেক ক্ষেত্রে নমনিয়তা দেখানোর অভিযোগে বেনাপোল পোর্ট থানার ওসি ফিরোজ উদ্দিনকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন