
নিউজ ডেস্কঃ মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় একটি নছিমন উল্টে দুই জন নিহত হয়েছে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার জাগলা গ্রামের নূর ইসলাম (২৭) ও শোলই গ্রামের মামুন (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় মাল বোঝাই একটি নছিমন ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে চালক নূর ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন (২৫) নামের আরও এক আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।