News71.com
 Bangladesh
 26 May 18, 09:46 AM
 202           
 0
 26 May 18, 09:46 AM

স্যাটেলাইট গৌরবের অংশিদার হতে পারত বিএনপি ।। তারানা হালিম

স্যাটেলাইট গৌরবের অংশিদার হতে পারত বিএনপি ।। তারানা হালিম


নিউজ ডেস্কঃ তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন বাংলাদেশি চ্যানেলগুলো প্রতিবছর ১৪০ মিলিয়নের মতো খরচ করে। নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে এটি এখন থেকে সাশ্রয় হবে। এটি একটি জাতীয় গৌরবের বিষয়। আর একটি রাজনৈতিক দল বিএনপি এই জাতীয় গৌরবের অংশিদার হতে পারতেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ধন্যবাদ জানিয়ে। কিন্ত সেই গৌরবের অংশিদার হতে পারেননি। এটি একটি অদ্ভুত রাজনৈতিক কালচার। আজ সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। তিনি বলেন,৭-৮ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ খরচ উঠে আসবে। এরপর থেকে যা হবে তা লাভ। ইতিমধ্যেই যে সকল দেশে ফুট প্রিন্টিং আছে সে সব দেশের সাথে ব্যবসায়ীক আলাপ চলছে। এটাতো দৃশ্যমান লাভ। আরেকটি লাভ হলো আমরা বিশ্বে স্যাটেলাইটের জন্য ৫৭তম দেশ হয়েছি।

প্রতিমন্ত্রী বলেন,নবম ওয়েজবোর্ডের মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অর্ন্তভুক্ত করার জন্য কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আগামী দুই তিন মাসের মধ্যে অনলাইন পত্রিকার রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করা হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়নোর জন্য তথ্য মন্ত্রণালয় সারাদেশে তথ্য অভিযান পরিচালনা করেছে। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রতিবেদন সংবাদপত্র ও টিভিতে বেশী বেশী প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। মতবিনিময় কালে সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরলে তথ্য প্রতিমন্ত্রী সেসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন