News71.com
 Bangladesh
 26 May 18, 09:56 AM
 204           
 0
 26 May 18, 09:56 AM

ছোটবোনসহ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ছোটবোনসহ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার বিকেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবাসস্থল বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে তাঁর ছোটবোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।কলকাতার উত্তরে রবীন্দ্র সরণীর সিংহী বাগানে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বাড়িটির বিভিন্ন কক্ষ প্রধানমন্ত্রী ঘুরে দেখেন। এই বাড়িতেই ১৮৬১ সালের ৭ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং শিশুকাল থেকে জীবনের অধিকাংশ সময় কাটান এবং এখানেই ১৯৪১ সালের ৭ আগস্ট তিনি মারা যান। পরে সেখানে প্রধানমন্ত্রী পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত্কাল সকালে দুইদিনের সরকারি সফরে ভারতে পৌঁছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন