News71.com
 Bangladesh
 27 May 18, 06:27 AM
 228           
 0
 27 May 18, 06:27 AM

ঢাকায় ৩ বছরের বেশি থাকা শিক্ষকদের অন্যত্র বদলি করে দিন।।প্রধান বিচারপতি

ঢাকায় ৩ বছরের বেশি থাকা শিক্ষকদের অন্যত্র বদলি করে দিন।।প্রধান বিচারপতি

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন,ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন,তাদের অন্যত্র বদলি করে দিন। আজ রবিবার কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে তিনি এমন মন্তব্য করেছেন। মামলার শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন,অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিংবাণিজ্য করছেন। তখন প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন,কেন? ৩ বছর পর পর তো বদলি করার কথা। তাহলে এর জন্য তো মন্ত্রণালয়-অধিদপ্তর দায়ী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন