
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আজ রোববার দুপুরে অধাপক সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে চিঠি দ্রুত চলে আসবে।