
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও অজ্ঞানপার্টি চক্রের ৬১ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিনগত রাতে তাদের আটক করা হয়। ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, ঈদকে সামনে রেখে ছিনতাই ও অজ্ঞানপার্টি চক্রের তৎপরতা বাড়তে পারে বিষয়টি মাথায় রেখে নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৬১ সদস্যকে আটক করা হয়েছে।