News71.com
 Bangladesh
 27 May 18, 01:53 PM
 187           
 0
 27 May 18, 01:53 PM

সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সাত গুণী পাচ্ছেন শিল্পকলা পদক

সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সাত গুণী পাচ্ছেন শিল্পকলা পদক

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দেওয়া হচ্ছে 'শিল্পকলা পদক-২০১৭'। এ বছরে পদকপ্রাপ্তরা হলেন- কণ্ঠসঙ্গীতে মিহির লালা, যন্ত্রসঙ্গীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া,নাট্যকলায় এস এম মহসীন, লোকসংস্কৃতিতে কাঙ্গালিনী সুফিয়া বেগম, চারুকলায় চন্দ্র শেখর দে, ফটোগ্রাফিতে নাসির আলী মামুন এবং নৃত্যকলায় শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আজ জাতীয় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে এবছর শিল্পকলা পদক প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ‘শিল্পকলা পদক-২০১৭’ এর বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. শহিদুল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৮ মে সোমবার গুণীশিল্পীদের হাতে সম্মাননা তুলে দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন