
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা বুধবার (৩০ মে) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে। আজ রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।