News71.com
 Bangladesh
 27 May 18, 03:14 PM
 194           
 0
 27 May 18, 03:14 PM

মাদকের নামে নিরীহ মানুষকে হয়রানী করা হলে কঠোর ব্যবস্থা।। সেতুমন্ত্রী  

মাদকের নামে নিরীহ মানুষকে হয়রানী করা হলে কঠোর ব্যবস্থা।। সেতুমন্ত্রী   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,কেউ যদি মাদক ব্যবসায়ীর অজুহাত দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন,মাদক ব্যবসায়ীরা অস্ত্র ব্যবহার করে,অভিযানের সময় পুলিশ-র্যা বের উপর গুলি করে হামলা চালায়,তখন আইনশৃংখলা বাহিনী বসে থাকতে পারে না। তারাও জানমাল রক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আজ রবিবার দুপুরে ফেনী সার্কিট হাউসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় তিনি এ সব কথা বলেন। সভায় চট্টগ্রাম, কুমিল্লা, নোয়খালী,ফেনী,লক্ষ্মীপুর, কক্সবাজার জেলার ডিসি, এসপি, পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা,চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি,বন্দর,বিআরটিএসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলওয়ে ওভারপাসের একটি লেন আগামী ৫ জুন আরেকটি লেন ১৫ জুন খুলে দেয়া হবে। তখন আর মহাসড়কে যানজট থাকবে না। যানজট নিরসনের জন্য উল্টোপথ দিয়ে যাদের গাড়ি প্রবেশ করবে তাদের থেকে ২/৩ গুণ জরিমানা করার জন্য পুলিশকে নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন,টোল আদায়ের সিস্টেম ক্রুটিপূর্ণ। যানবাহন চালকদের অনুরোধ করে বলেন,নির্ধারিত টোলের টাকা ভাংতি রাখতে হবে যাতে ভাংতি টাকা নিয়ে টোলের সামনে সময় নষ্ট না হয়। মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন,ফিটনেসবিহীন কোন গাড়ি রাস্তায় বের করবেন না। এর আগে মন্ত্রী ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ পরিদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন