
নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে আগামী ৩ জুন থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির ব্যতীত) নতুন টাকা সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।আজ রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত রাজধানীর ২০টি বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট দেওয়া হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে, নতুন নোট নেওয়ার সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।