News71.com
 Bangladesh
 28 May 18, 05:34 AM
 153           
 0
 28 May 18, 05:34 AM

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে।।ঝড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে।।ঝড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দম্কা অথবা ঝড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ২২.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিও হয়েছে রাজারহাটে ৮১ মিলিমিটার। আজ সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন