
নিউজ ডেস্কঃ সারাদেশে মাদকবিরোধী অভিযানে রাজধানী মিরপুরসহ বেশ কয়েকটি জেলায় গতকাল রবিবার রাতে আরও ১১ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা একাধিক মামলা ছিল। প্রতিনিধিদের পাঠানো খবর:
মিরপুরঃ রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায়মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তি (৪০) নিহত হন। রূপনগর থানা উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান,রূপনগর ট-ব্লক এলাকার একটি নির্মাণাধীন ভবনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে,এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রবিবার রাত ৩টার দিকে সেখানে যায়। অবস্থা বেগতিক বুঝে মাদকব্যবসায়ীরা গুলি ছোড়ে পুলিশদের উদ্দেশ্য করে। গোয়েন্দা পুলিশের দলটিও পাল্টা গুলি ছুঁড়লে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তার কাছ থেকে একটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
নাটোরঃ নাটোরের সিংড়ায় র্যাএবের গুলিতে একজন নিহত হয়েছে। র্যাাবের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। র্যা ব ৫ জানায়,গতকাল রবিবার রাত দেড়টায় জেলার সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি এলাকায় মাদক ব্যবসায়ীর সাথে গুলিবিনিময় চলাকালে খালেক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। খালেক সিংড়া উপজেলার বড় চৌগ্রামের আজাহার আলীর ছেলে।ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি, উদ্ধার করে।
মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় মাদকব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে সুমন বিশ্বাস ওরফে কানা সুমন (৩২) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল রবিবার রাত ১টার দিকে পৌর এলাকার কাছলা ব্রিজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমন নৈদিঘীর পাথর গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান,সুমন বিশ্বাস ওরফে কানা সুমনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় ২৫টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে যে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয় তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
চাঁদপুরঃ চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সাথে গতকাল রবিবার রাতে বন্দুকযুদ্ধে আবু সাঈদ বাদশা ওরফে লাল বাদশা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। লাল বাদশা উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুর রশিদ ছৈয়ালের ছেলে। তার বিরুদ্ধে থানায় ১০টি মাদক মামলা রয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম এলএলবি জানান,জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে রাত ১টা ৩০ মিনিটে এ উপজেলার গুপ্টি ব্রিজ (বৈচাতলী) এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় আবু সাঈদ বাদশা ওরফে লাল বাদশা। ঘটনাস্থল থেকে পুলিশ ১১১ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড কার্টুজ ও ৩টি ককটেল উদ্ধার করেছে।
পিরোজপুরঃ পিরোজপুরে পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এরা হল পিরোজপুর সদর উপজেলায় অহিদুজ্জামান অহিদ ও মঠবাড়িয়া উপজেলায় মো. মিজান। গতকাল রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত অহিদুজ্জামান নেছারাবাদ উপজেলার দক্ষিন কৌড়িখারা সোহাগদল গ্রামের মৃত: আব্দুর রহমান খানের ছেলে। মো. মিজানের বাড়ি মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নে। অহিদের বিরুদ্ধে থাকা একটি মাদক মামলায় গতকাল রবিবার ৭ বছরের কারাদণ্ড আদেশ দিয়েছিল পিরোজপুর আদালত। পিরোজপুরের এএসপি জিএম আবুল কালাম আজাদ জানান,গতকাল রবিবার দুপুরে অহিদুজ্জামান অহিদকে পিরোজপুরের কৃষ্ণনগর এলাকা থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ৮ টি মামলা রয়েছে। এরপরে রাতে তাকে নিয়ে মাদক উদ্ধারের জন্য গোয়েন্দা পুলিশের একটি দল কলাখালী ইউনিয়নের কৌবত্তখালী গ্রামে মাদক উদ্ধারের জন্য অভিযানে যায়। সেখানে রাত আনুমানিক পোনে ১ টার দিকে অহিদকে তার সহযোগীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত এবং অহিদ নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ২ টি দা, ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ , গাজা ও ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নে মো. মিজান নামে একজন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত মিজানের বাড়ি উপজেলার দাউদখালী ইউনিয়নে। মঠবাড়িয়ার ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাজা, ৬০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরাঃ সাতক্ষীরায় ওয়ান শুটারগান ও ১০৫ বোতল ফেনসিডিলসহ অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সাতক্ষীরা পৌরসভার বাকাল আগুনপুর গ্রামের একটি মৎস্য ঘের সংলগ্ন কাঁচারাস্তা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। পুলিশের দাবি,মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে মাদক বিক্রেতাদের দু’পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হতাহতের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঝিনাইদহঃ ঝিনাইদহে মাদক বিক্রেতাদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ২টা দিকে সদর উপজেলার জাড়গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, প্রায় এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রাত ১টার দিকে জাড়গ্রামে গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদক বিক্রেতাদের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।
কুমিল্লাঃ কুমিল্লার দেবিদ্বার ও সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার গভীর রাতে দুইটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকার মৃত আবদুল্লাহ ভুইয়া ওরফে বাবুল মিয়ার ছেলে এনামুল হক দোলন(৩৫) ও সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকার মৃত আবদুল ওহা