News71.com
 Bangladesh
 28 May 18, 06:08 AM
 163           
 0
 28 May 18, 06:08 AM

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২।।

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২।।

 নিউজ ডেস্কঃ রাজধানীর হাজারীবাগ ও লালবাগে পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লালবাগ আমলিগোলা এলাকায় হোটেল কর্মচারী ইব্রাহিম মিয়া ও হাজারীবাগ এলাকায় নিরাপত্তাকর্মী আলী আকবর। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)বাচ্চু মিয়া জানান,হাজারীবাগ গ্লাস ফ্যাক্টরি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মী আলী আকবর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও জানান,লালবাগ আমলিগোলা একটি হোটেলের কর্মচারী ইব্রাহিম টেবিলফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দু'টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন