News71.com
 Bangladesh
 29 May 18, 06:18 AM
 157           
 0
 29 May 18, 06:18 AM

সারাদেশে মৃদু দাবদাহ বয়ে চলছে।।ঝড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে

সারাদেশে মৃদু দাবদাহ বয়ে চলছে।।ঝড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্কঃ সারাদেশে মৃদু দাবদাহ বয়ে চলছে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায়। আবহাওয়া অফিস বলছে, সারাদেশে আজও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লগুচাপের সৃষ্টি হয়েছে। পশ্চিম লগুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিও হয়েছে রংপুরে ৭৫ মিলিমিটার। আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন