News71.com
 Bangladesh
 30 May 18, 04:37 PM
 172           
 0
 30 May 18, 04:37 PM

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সংযুক্ত আরব আমিরাত।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির সঙ্গে সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়িদ আল মুহেইরির সঙ্গে এক বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় আরব আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইয়িদ আল মুহেইরি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বলে জানান। উল্লেখ্য, সাইয়িদ আল মুহেইরি বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি গত ১৬ মে বঙ্গবভনে প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বুধবারই ছিল তার প্রথম বৈঠক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন