News71.com
 Bangladesh
 30 May 18, 04:38 PM
 174           
 0
 30 May 18, 04:38 PM

ঈদ উপলক্ষে দুই হাজার টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট।    

ঈদ উপলক্ষে দুই হাজার টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট।      

নিউজ ডেস্কঃ ঈদে বিভিন্ন রুটে ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই হাজার থেকে দুই হাজার ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের টিকিট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ১৯ থেকে ২১ জুনের মধ্যে ঢাকা থেকে সৈয়দপুর রুটের টিকিট পাওয়া যাবে দুই হাজার টাকায়। এছাড়া, ঢাকা থেকে রাজশাহীর টিকিটি দুই হাজার, ঢাকা থেকে যশোর দুই হাজার, ঢাকা থেকে বরিশাল দুই হাজার, ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের টিকিটি পাওয়া যাবে দুই হাজার ৩০০ টাকায়। এই ভাড়ায় ভ্রমণ করা যাবে ১৬ জুন থেকে ২১ জুনের মধ্যে।

এদিকে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল থেকে ঢাকায় আসা যাবে দুই হাজার টাকায়। একই সময়ে চট্টগ্রাম ও সিলেট রুটের ভাড়া দুই হাজার ৩০০ টাকা। বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট এবং সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলমান দুই হাজার টাকায় টিকিটের অফারে আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে অনেকেই দেশের বিভিন্ন গন্তব্যে পাড়ি জমান। এই ঈদযাত্রা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিমান বাংলাদেশের এই অফার। ফলে শুধু উচ্চবিত্ত নয়, যে কেউই চাইলে অল্প সময়ে আকাশ পথে প্রিয়জনের কাছে ছুটে যেতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন