News71.com
 Bangladesh
 30 May 18, 04:38 PM
 165           
 0
 30 May 18, 04:38 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন ৬ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন ৬ জুন

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন ৬ জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য অ্যাডভোকেট আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কার পাওয়া মিজ লেমাহ গবায়েই। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি নির্বাহী কমিটি, ব্যবস্থাপনা কমিটিসহ ২৬টি উপকমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন