
নিউজ ডেস্কঃ আয় গোপন রেখে দিব্যি এদিক-ওদিক খরচ করে বেড়াবেন, এমন সুযোগ আর থাকল না ভারতীয় স্বামীদের। কারণ আইনতই ভারতের মধ্যপ্রদেশের স্ত্রীদের নিকট স্বামীদের জানাতে হবে তাদের আয়। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হাইকোর্ট সোমবার এক রায়ে বিষয়টি জানিয়েছে। আদালত জানিয়েছেন, স্বামীর আয় জানার অধিকার রয়েছে স্ত্রীর। সুনীতা জৈন নামে এক নারীর আবেদনের ভিত্তিতে রায় দিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এর আগে জেলা আদালত ও হাইকোর্টের একক বেঞ্চ সুনীতার আবেদন নাকচ করে দিয়েছিল। তাদের বক্তব্য ছিল স্বামীর আয় সংক্রান্ত বিবরণ কারও কাছে খোলসা করা যায় না। এতে ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার খর্ব হয়। তবে সেই রায় খারিজ করে দিয়েছেন মধ্যপ্রদেশের হাইকোর্ট। এক্ষেত্রে অন্যদের নিকট গোপন রাখলেও স্ত্রীদের নিকট তা গোপন রাখা যাবে না।