
নিউজ ডেস্কঃ পবিত্র শব-ই-কদর,জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৫ দিনের টানা ছুটি পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আগে-পরে সাপ্তাহিক ছুটি নিয়ে শিক্ষার্থীরা বন্ধ পাচ্ছেন প্রায় ৩০ দিন। আর সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে ১৫ দিন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকশানা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৩ জুন রবিবার থেকে ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। একই সাথে আগামী ১০ জুন রবিবার থেকে ২৫ জুন সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ছুটি শেষে বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ ২৬ জুন মঙ্গলবার এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ ১লা জুলাই রবিবার যথারীতি শুরু হবে।