News71.com
 Bangladesh
 30 May 18, 05:12 PM
 180           
 0
 30 May 18, 05:12 PM

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠিত হবে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠিত হবে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কশিশনের ওপর উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভারত সফর নিয়ে পূর্বনির্ধারিত আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। লিখিত বক্তব্য শেষ করার পর সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সব বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন,মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে ভারত আশ্বাস দিয়েছে। আর তিস্তার বিষয়ে দু'দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে তাদের মধ্যে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,সফরের মধ্য দিয়ে দু'দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন