News71.com
 Bangladesh
 30 May 18, 05:14 PM
 223           
 0
 30 May 18, 05:14 PM

হাইকোর্টে ১৮ অতিরিক্ত বিচারপতি নিয়োগ      

হাইকোর্টে ১৮ অতিরিক্ত বিচারপতি নিয়োগ         

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর হবে। আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বিচারপতি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেয়া হলো। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়াবেন।

নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি হলেন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবু আহমাদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খায়রুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন