News71.com
 Bangladesh
 30 May 18, 07:10 PM
 396           
 0
 30 May 18, 07:10 PM

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করুক ছাত্রলীগ ।। মারুফ ভূঁইয়া

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করুক ছাত্রলীগ ।। মারুফ ভূঁইয়া

 

বেরোবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠক ও পরিশ্রমী ছাত্রনেতা হিসাবে পরিচিত 'মোঃ মারুফ রহমান ভূঁইয়া' স্বপ্ন দেখেন একটি আদর্শিক ছাত্র সংগঠনের।মারুফ ভূঁইয়া চান ছাত্রলীগ জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করুক। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিয়ে যেন গর্ব করতে পারে দেশের ১৬ কোটি মানুষ। তেমনই আদর্শিক সংগঠন গড়তে আশাবাদী কুড়িগ্রামের আওয়ামী পরিবার থেকে বেড়ে ওঠা মোঃ মারুফ রহমান ভূঁইয়া । তিনি বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ছাত্র রাজনীতির পাশাপাশি নিজের দক্ষতা আর যোগ্যতার দ্বারা তিনি "বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল কেন্দীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গত বছর।

ছাত্রলীগের রাজনীতিতে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সম্পাদক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সাংগঠনিক সম্পাদক হিসাবে ও দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার কারনে তিনি বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের "কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যান সমিতি" এর সাধারন সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করে অরাজনৈতিক এই সংগঠনের ব্যাপক সুনাম অর্জন করেছেন এই ছাত্রনেতা। আর্তমানবতার সেবায় নিরলস পরিশ্রম করে গুণীজনের সহযোগীতায় এবারের শীতে প্রায় চারশত(৪০০) কম্বল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় শীতবস্ত্র হিসাবে বিতরন করেন।


প্রায় অর্ধশতাধিক পথশিশুকেও শীতবস্ত্র বিতরন করেন এই জেলা ছাত্র কল্যান সমিতির ব্যানারে।
এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান- যেমন, নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা, ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহযোগীতা এবং সর্বশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন কুড়িগ্রাম এর কৃতি সন্তানদের উপস্থিতি এবং সহযোগিতা নিয়ে।
বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যান সমিতি এই ছাত্রনেতার নিরলস পরিশ্রমে এবং সকলের আন্তরিকতায়।

নিজের কাজের জন্যই মারুফ ভুঁইয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত জনপ্রিয় । বিশ্ববিদ্যালয়র সহপাঠিসহ সকল শিক্ষার্থীদের কাছে খুবই গ্রহনযোগ্য। সাধারণ শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারাও অনেক প্রশংসা করেন পরিশ্রমী, সৎ এই ছাত্রনেতা মারুফ ভূঁইয়ার। আর মারুফ সম্পর্কে বেরোবি ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক নোবেল শেখের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন মারুফ মঅনেক পরিশ্রমী এবং নিষ্ঠাবান একজন ছেলে সে, রাজনীতি সহ জীবনের সকল ক্ষেত্রে তাঁর উত্তোরত্তর সাফল্যতা কামনা করি সবসময়ই।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন