News71.com
 Bangladesh
 31 May 18, 10:58 AM
 308           
 0
 31 May 18, 10:58 AM

জুনমাসেই জন্ম নেবে ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থী শিশু।।জাতিসংঘ

জুনমাসেই জন্ম নেবে ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থী শিশু।।জাতিসংঘ

নিউজ ডেস্কঃ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বর্তমানে কয়েক হাজার নারী গর্ভবতী রয়েছেন। এই নারীদের একটি অংশ মিয়ানমারের সেনা সদস্যদের দ্বারা ধর্ষিত হয়েছিলেন। চলতি মে-জুন মাসে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ২৫ হাজার শিশু জন্ম নেবে। জাতিসংঘের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। গত বছরের আগস্ট মাসে মিয়ানমারে সেনা-নিপীড়নের কারণে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা-মুসলিম রাখাইন রাজ্য থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। পালিয়ে আসা ওই রোহিঙ্গারা বর্তমানে বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন শরণার্থী শিবিরে জনাকীর্ণ অবস্থায় বসবাস করছেন। ধর্ষিতা ওইসব রোহিঙ্গা নারী ও তাদের শিশুরা যাতে বৈষম্যের শিকার না হয় সে বিষয়টি দেখভাল করছে বিভিন্ন দাতব্য সংস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন