News71.com
 Bangladesh
 31 May 18, 02:33 PM
 281           
 0
 31 May 18, 02:33 PM

শপথ নিলেন হাইকোর্টে নবনিযুক্ত ১৮ অতিরিক্ত বিচারপতি।।

শপথ নিলেন হাইকোর্টে নবনিযুক্ত ১৮ অতিরিক্ত বিচারপতি।।

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ১৮ অতিরিক্ত বিচারককে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারকদের এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।শপথ নেয়া অতিরিক্ত বিচারকরা হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদার (সাবেক জেলা জজ), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, (জেলা জজ, পি.আর.এল ভোগরত), নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি এটর্নি জেনারেল খিজির হায়াত ও শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, ডেপুটি এটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, সুপ্রিমকোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি এটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।এর আগে গত ৩০ মে বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ১৮ অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৯৮ অনুছ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে তাদের এ নিয়োগ দেয়া হয় বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন