News71.com
 Bangladesh
 31 May 18, 05:23 PM
 284           
 0
 31 May 18, 05:23 PM

রাজনৈতিক ও সামাজিক উদ্যোগেই মাদক নির্মূল করতে পারে।।সমাজকল্যাণ মন্ত্রী মেনন

রাজনৈতিক ও সামাজিক উদ্যোগেই মাদক নির্মূল করতে পারে।।সমাজকল্যাণ মন্ত্রী মেনন

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,মাদক নিয়ন্ত্রণে ও প্রতিরোধে সরকারি উদ্যোগ প্রশংসনীয় হলেও সংশয় থেকে যাচ্ছে রাঘব বোয়ালদের গ্রেফতার না করা নিয়ে। মাদকের উৎসমুখ বন্ধ করার পরিকল্পনাটিও স্বচ্ছ নয়। রাজনৈতিক ও সামাজিক উদ্যোগই মাদককে নির্মূল করতে পারে। এ ব্যাপারে রাজনৈতিক নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের দৃঢ় ও সক্রিয় ভূমিকা নিতে হবে। এসময় তিনি রাজনৈতিক নেতা ও কাউন্সিলরদের প্রতি মাদকের বিরুদ্ধে চলমান ঢাকা মেট্রো পলিটন পুলিশের অভিযানকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন,এ ব্যাপারে যেন কোনো তদ্বির ও পৃষ্ঠপোষকতা না করি। আজ রাজধানীতে ঢাকা-৮ আসনের অর্ন্তগত বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় একথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার,রমনা থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোখলেছুর রহমান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শাহজাহানপুর থানা সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ হাওলাদার হৃদয়,পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোস্তবা জামান পপি, শাহবাগ থানা সভাপতি জি এম আতিক, সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হামিদ খান প্রমুখ।

সমাজকল্যাণ মন্ত্রী মেনন আরো বলেন,মাদক সন্ত্রাসীদের শেকড় উৎপাটনে র্যাসব প্রধানের ঘোষণা বাস্তবায়ন করতে হলে অবশ্যই কোন চাপের কাছে নতি স্বীকার না করে দায়িত্ব হলো মূল মাদক অপরাধী চক্রকে খুঁজে বের করা এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন