News71.com
 Bangladesh
 01 Jun 18, 05:04 AM
 300           
 0
 01 Jun 18, 05:04 AM

দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হবে একটি বাড়ি একটি খামার প্রকল্প।।এলজিইডি মন্ত্রী

দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হবে একটি বাড়ি একটি খামার প্রকল্প।।এলজিইডি মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প পৃথিবীর একমাত্র প্রকল্প-যা ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করছে। এ প্রকল্পটি দেশ গঠনে দারিদ্র বিমোচনের হাতিয়ার হিসেবে কাজ করবে। আজ বৃহস্পতিবার সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে বিভাগীয় কমিশনারদের সঙ্গে অধিবেশনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এলজিইডি মন্ত্রী বলেন, প্রচলিত ঋণ ব্যবস্থা একটি জালের মত। দরিদ্র জনগোষ্ঠী এই জাল থেকে কখনোই বের হতে পারে না। এদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এ প্রকল্প উপহার দিয়েছেন। এর মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য চিরতরে নির্মূল হবে। প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের কাছে এ প্রকল্প একটি পবিত্র আমানত। প্রকল্পের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ প্রকল্প ২০২০ সাল পর্যন্ত চলবে। তারপর পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে এর কার্যক্রম চলমান থাকবে। প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পল্লী সঞ্চয় ব্যাংকে আত্মীকৃত হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন