News71.com
 Bangladesh
 01 Jun 18, 02:09 PM
 295           
 0
 01 Jun 18, 02:09 PM

সমাজ থেকে সমূলে মাদক উৎপাটন করা হবে।। স্বাস্থ্যমন্ত্রী  

সমাজ থেকে সমূলে মাদক উৎপাটন করা হবে।। স্বাস্থ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নাড়িপোতা জন্মস্থান সিরাজগঞ্জের কুড়িপাড়ায় নিম্নবিত্ত,অসহায় মানুষের জন্য আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,মাদক একটি সামাজিক ব্যাধি,এর ভয়াবহতা গ্রামেও ছড়িয়ে পড়ে ক্যান্সারে রুপ নিয়েছে। মাদক নামের এই ক্যান্সার উৎখাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,এখানে কোন রাজনীতি নেই। কাউকে ছাড় দেয়া হবে না। মাদক সমাজ থেকে সমূলে উৎপাটন করা হবে।

আজ শুক্রবার কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,শহীদ এম. মনসুর আলীসহ জাতীয় চার নেতা,মুক্তিযুদ্ধে শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এই কুড়িপাড়া গ্রামে শৈশব কেটেছে বঙ্গবন্ধুর আজীবনের বিশ্বস্ত সহচর সিরাজগঞ্জের মাটি ও মানুষের সন্তান শহীদ এম মনসুর আলীর। সেই মাটিতে ইফতার মাহফিলে তার পরিবারের সদস্যবর্গ,আত্বীয়-স্বজন ও তার শৈশবকালের ক’জন সহপাঠীসহ এলাকার নিম্নবিত্ত ও অসহায় মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে যোগ দেয়ার আগে শহীদ এম মনসুর আলীর ভিটামাটিতে পারিবারিক অর্থায়নে আধুনিক স্থাপত্যশৈলীর নির্মাণাধীন ‘মনসুর আলী স্মৃতি’ মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন