
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশ এগিয়ে যাচ্ছে।বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হওয়ায় আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে।আজ শুক্রবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া গণকবর এলাকায় গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষার জন্য নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নদী ভাঙন রোধে বিভিন্ন সময়ে অর্থ বরাদ্দ দিয়ে ফুলছড়িকে রক্ষা করেছেন। এখন ৩০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আগামী অর্থবছরে আরও ৫০০ কোটি টাকার কাজ বরাদ্দের অপেক্ষায় রয়েছে। এসব কাজ বাস্তবায়িত হলে স্থায়ীভাবে গাইবান্ধায় নদী ভাঙন রোধ হবে।ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এবং সদর উপজেলার বাগুড়িয়া এলাকায় এই তীর রক্ষা কাজের উদ্বোধন করা হয়।